২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্থ ফাউন্ডেশনের খালিদ হাসান আরো পাঁচ দিনের রিমান্ডে

অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় আর্থ ফাউন্ডেশনের চেয়ারম্যান খালিদ হাসানকে আরো পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2007, 12:26 PM

Updated : 26 Aug 2022, 08:58 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় আর্থ ফাউন্ডেশনের চেয়ারম্যান খালিদ হাসানকে আরো পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে র‌্যাব। দুই দিনের রিমান্ড শেষে খালিদকে বৃহস্পতিবার বিকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-২ এর উপ পরিদর্শক মতিউর রহমান। আদালতকে তিনি জানান, অভিযুক্ত খালিদ জিজ্ঞাসাবাদে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে কোটি টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন। রাজধানীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ১৯টি মামলা রয়েছে। এ ব্যপারে আরো জিজ্ঞাসাবাদের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়া প্রয়োজন। শুনানি শেষে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সুলতান মাহমুদ পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। র‌্যাব-২ এর একটি দল গত ১৮ নভেম্বর রাতে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে খালিদ হাসানকে গ্রেপ্তার করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/টিএইচ/জেকে/এমএ/১৮১৫ ঘ.