২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের বৈধতা নিয়ে বিএনপির আপিলের ওপর শুনানি শুরু

হরতালের বৈধতা প্রশ্নে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপির আপিলের ওপর সুপ্রিমকোর্টে শুনানি শুরু হয়েছে। বুধবার প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শুরু হয়। বৃহস্পতিবারও শুনানি চলবে। হরতালকে কেন ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য করা হবে না এ মর্মে হাইকোর্ট ১৯৯৯ সালের ১৫ ফেব্র"য়ারি একটি রুল জারি করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2007, 11:29 AM

Updated : 26 Aug 2022, 08:58 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - হরতালের বৈধতা প্রশ্নে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিএনপির আপিলের ওপর সুপ্রিমকোর্টে শুনানি শুরু হয়েছে। বুধবার প্রধান বিচারপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শুরু হয়। বৃহস্পতিবারও শুনানি চলবে। হরতালকে কেন ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য করা হবে না এ মর্মে হাইকোর্ট ১৯৯৯ সালের ১৫ ফেব্র"য়ারি একটি রুল জারি করে। ওই বছরই ১৩ মে বিচারপতি মো. গোলাম রাব্বানী ও বিচারপতি মো. লতিফুর রহমানের হাইকোর্টে বেঞ্চ হরতলের ডাক দেওয়ার বিষয়টিকে বৈধতা দিলেও কাউকে হরতাল পালনে বাধ্য করা কিংবা হরতাল পালনে বাধা দেওয়াকে ফৌজদারি অপরাধ গণ্য করে ব্যবস্থা ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়। এরপর বিএনপির তৎকালীন মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করেন। ১৯৯৯ সালের ২৫ জুলাই সুপ্রিমকোর্ট আপিল আবেদনটি শুনানির জন্য গ্রহণ করে। আদালতের নির্দেশে মান্নান ভূঁইয়া আপিল বিভাগে নিয়মিত আপিল দায়ের করেন। বুধবার মান্নান ভূঁইয়ার পক্ষে অ্যাডভোকেট আফতাব আহমেদ ওই আপিলের ওপর শুনানিতে অংশ নেন। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ হায়দার আলী। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/এমএ/১৭২৩ ঘ.