টাঙ্গাইল, নভেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কালিহাতী থানা বিএনপির সাধারণ সম্পাদক তাছির আহমেদ খানের ছেলে শাকিল খান (২২) কে একটি বিদেশি রিভলবারসহ গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার রাতে কালিহাতীর দক্ষিণ বেতডোবা গ্রামে নিজ বাড়ি থেকে শাকিলকে গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাব-১২ এর কর্মকর্তা মেজর আবু নছর মোহাম্মদ মোস্তফা।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়ি থেকে শাকিলকে গ্রেপ্তার করা হয়। ওই সময় বাড়ির সীমানা প্রাচীরে লুকানো অবস্থায় রিভলবারটি পাওয়া যায়।
এ ঘটনায় র্যাব বাদি হয়ে কালিহাতী থানায় মামলা করেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৪৮ ঘ.
bdnews24