২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে নয়টি লাশ উদ্ধার

মহেশখালীর সোনাদিয়া দ্বীপের কাছে একটি ভাসমান ট্রলার থেকে মঙ্গলবার আটটি লাশ উদ্ধার করা হয়েছে। একইদিন কুতুবদিয়া দ্বীপের পশ্চিম পাশে সাগরে ভাসমান আরও একটি গলিত লাশ পাওয়া যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2007, 02:28 PM

Updated : 26 Aug 2022, 08:57 PM

কক্সবাজার, নভেম্বর ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মহেশখালীর সোনাদিয়া দ্বীপের কাছে একটি ভাসমান ট্রলার থেকে মঙ্গলবার আটটি লাশ উদ্ধার করা হয়েছে। একইদিন কুতুবদিয়া দ্বীপের পশ্চিম পাশে সাগরে ভাসমান আরও একটি গলিত লাশ পাওয়া যায়। কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়েজ আহমদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, এবারের ঘূর্ণিঝড়ে ২৩ জন মাঝিমাল্লাসহ কুতুবদিয়ার দুটি মাছধরা ট্রলার নিখোঁজ ছিল। এটি তারই একটি। ট্রলারটির নাম এফবি আবদুল্লাহ। এটি এখন মহেশখালীর কুতুবজোম এলাকায় চরে আটকে আছে। ইউএনও আরো জানান, সোনাদিয়া দ্বীপের পশ্চিমে বঙ্গোপসাগরে ট্রলারটি ভাসতে দেখে স্থানীয় জেলেরা গিয়ে সেখানে আটটি লাশ দেখতে পায়। পরে কুতুবদিয়া থেকে লোকজন গিয়ে ট্রলারটি সনাক্ত করেন। ট্রলারটির মালিক উত্তর ধুরুং ইউনিয়নের হাবিব উল্লাহ। তবে তাৎক্ষণিকভাবে লাশগুলোর পরিচয় পাওয়া যায়নি। এদিকে মঙ্গলবার দুপুরে কুতুবদিয়া দ্বীপের পশ্চিমে সাগরে ভাসমান আরেকটি লাশ পাওয়া যায়। ওই লাশটিরও কোনো পরিচয় পাওয়া যায়নি বলে জানান কুতুবদিয়া থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক নুরুল ইসলাম। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/২০২২ ঘ.