২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মেডিকেলের কর্মচারীদের অর্থ আত্মসাতের ঘটনায় দুদকের মামলা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বিভিন্ন খাতের প্রায় এককোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) হাসপাতালের সাবেক ও বরখাস্ত হওয়া তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2007, 06:04 PM

Updated : 26 Aug 2022, 08:57 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বিভিন্ন খাতের প্রায় এককোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) হাসপাতালের সাবেক ও বরখাস্ত হওয়া তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে। কমিশনের মাঠ কর্মকর্তা খোন্দকার আখেরুজ্জামান বাদি হয়ে সোমবার বিকেলে রাজধানীর শাহবাগ থানায় এ মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক কাজী কামালদ্দিন আহম্মেদ, অবসরপ্রাপ্ত প্রধান সহকারি এবিএম আব্দুর রশীদ প্রধান ও ক্যাশিয়ার মো. গিয়াসউদ্দিন আহম্মেদ (সাময়িক বরখাস্ত)। শাহবাগ থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মামলার আসামিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বিনোদন ভাতা, ডিপিএস ও গৃহনির্মাণসহ বিভিন্ন খাতের মোট ৮১ লাখ ৫৯ হাজার ৪২৭ টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। ২০০২-০৩ থেকে ২০০৬-০৭ অর্থ বছর সময়ে তারা এ অর্থ আত্মসাৎ করেন। তিনি জানান, দুদক নিজস্বভাবে মামলাটি তদন্ত করবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএইচবি/২৩৫৫ ঘ.