২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শোক ছাপিয়ে খাবারের জন্য হাহাকার

সিডর বিধ্বস্ত দক্ষিণে এখন শুধু খাবার আর আশ্রয়ের জন্য হাহাকার। যারা প্রাণে বেঁচে গেছেন তারা নিঃস্ব। ঘূর্ণিঝড় আঘাত হানার পর ৯৬ ঘণ্টা পেরিয়ে গেলেও অনেক জায়গাতেই ত্রাণ পৌঁছেনি। পাঁচ দিন ধরে পানি সরবরাহ বন্ধ বেশ কিছু পৌরসভায়। সশস্ত্র বাহিনী বিভাগের দুর্যোগ ব্যবস্থাপনা উইং থেকে সোমবার বিকেল ৫টায় পাওয়া তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা ৩ হাজার ১০০ ছাড়িয়ে গেছে। অনেক লাশের ঠিকানা হচ্ছে গণকবরে। সোমবার ঘূর্ণিবিধ্বস্ত বরগুনায় গিয়ে মানবিক বিপর্যয় মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2007, 03:51 PM

Updated : 26 Aug 2022, 08:57 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সিডর বিধ্বস্ত দক্ষিণে এখন শুধু খাবার আর আশ্রয়ের জন্য হাহাকার। যারা প্রাণে বেঁচে গেছেন তারা নিঃস্ব। ঘূর্ণিঝড় আঘাত হানার পর ৯৬ ঘণ্টা পেরিয়ে গেলেও অনেক জায়গাতেই ত্রাণ পৌঁছেনি। বিদ্যুৎ না থাকায় পাঁচ দিন ধরে পানি সরবরাহ বন্ধ বেশ কিছু পৌরসভায়। সশস্ত্র বাহিনী বিভাগের দুর্যোগ ব্যবস্থাপনা উইং থেকে সোমবার বিকেল ৫টায় পাওয়া তথ্য অনুযায়ী, মৃতের সংখ্যা ৩ হাজার ১০০ ছাড়িয়ে গেছে। পচতে শুরু করা অনেক লাশের ঠিকানা হচ্ছে গণকবর। সোমবার ঘূর্ণিবিধ্বস্ত বরগুনায় গিয়ে মানবিক বিপর্যয় মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। ক্ষয়ক্ষতির খতিয়ান সোমবার পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে মন্ত্রণালয় জানিয়েছে, সারা দেশের ২৮টি ১৩৩টি উপজেলার ৯৬৮টি ইউনিয়ন ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকায় ৯ লাখ ১১ হাজার ৪৫টি পরিবারের ৩২ লাখ ৭২ হাজার ৫৬২ জন ক্ষতিগ্রস্ত হয়েছে। দূর্গত এলাকাগুলোতে ৩০ হাজার ১৭ একর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। আংশিক ক্ষতি হয়েছে ৮ লাখ ৪১ হাজার ৭৪৯ একর জমির ফসল। ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়েছে ২ লাখ ৮৯ হাজার ৯৮টি এবং আংশিক ক্ষতি হয়েছে ৬ লাখ ১৬ হাজার ১৫৯টির। ২ লাখ ৫০ হাজার ২২২টি গরু, ছাগল ও হাঁস, মুরগি মারা গেছে। ৭৪০টি শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ এবং ২৫৩টির আংশিক ক্ষতি হয়েছে। ৫৮ কিলোমিটার রাস্তা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ৮৭ হাজার ৯০৮ কিলোমিটার। ৫৭ কিলোমিটার বাঁধ ভেঙে গেছে। এছাড়া ৩ লাখ ৫৩ হাজার ২৫৯টি বিভিন্ন প্রজাতির গাছ ধ্বংস হয়েছে। ত্রাণ পৌঁছেনি ৪ দিনেও দক্ষিণ অঞ্চলের ঘূর্ণিদুর্গত এলাকাগুলোতে খাবার ও পানির তীব্র সঙ্কট চলছে। ঘূর্ণিঝড় আঘাত হানার পর ৯৬ ঘণ্টা পেরিয়ে গেলেও অনেক জায়গাতেই ত্রাণ পৌঁছেনি। আমাদের স্থানীয় প্রতিনিধিরা জানিয়েছেন, বরগুনার নলটোনা উপজেলার সোনাতলা, তুলাতলা, কুমিড়মারা ইউনিয়ন; পটুয়াখালীর কলাপাড়া ও আমতলী; ভোলা সদরের কয়েকটি ইউনিয়ন ও বাগেরহাটের চরাঞ্চলসহ প্রায় প্রতিটি দুর্গত জেলার বেশ কিছু দুর্গত এলাকায় সোমবার পর্যন্ত ত্রাণ পৌঁছেনি। অন্যান্য স্থানে ত্রাণ বিতরণ শুরু হলেও প্রয়োজনের তুলনায় তা একেবারেই কম। নেই খাবার পানিও ঘূর্ণিঝড় সিডর গত ১৫ নভেম্বর আঘাত হানার পর সোমবার পর্যন্ত দক্ষিণাঞ্চলের অধিকাংশ জেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। আর বিদ্যুৎ না থাকায় বাগেরহাট ও পটুয়াখালীসহ উপকূলীয় বেশ কয়েকটি জেলার বিভিন্ন পৌরসভায় পানি সরবরাহ মরাত্মকভাবে বিঘি