২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২২ নভেম্বর ইসির সঙ্গে হাফিজের সংলাপ হচ্ছেনা

স্থায়ী কমিটি মনোনীত বিএনপির অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদের সঙ্গে আগামি ২২ নভেম্বর নির্বাচন কমিশনের সংলাপ হচ্ছেনা বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। সোমবার নির্বাচন কমিশন কার্যালয়ে সিইসি সাংবাদিকদের বলেন, "আদালতে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2007, 11:08 AM

Updated : 26 Aug 2022, 08:57 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- স্থায়ী কমিটি মনোনীত বিএনপির অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদের সঙ্গে আগামি ২২ নভেম্বর নির্বাচন কমিশনের সংলাপ হচ্ছেনা বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা। সোমবার নির্বাচন কমিশন কার্যালয়ে সিইসি সাংবাদিকদের বলেন, "আদালতে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করবো।" রোববার খালেদা জিয়ার রিট আবেদনের পরিপ্রেক্ষিতে অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদকে সংলাপে ডাকার ব্যাপারে নির্বাচন কমিশনের দেয়া চিঠির কার্যকারিতা চার সপ্তাহের জন্য স্থগিত করে হাইকোর্ট। হাইকোর্টের স্থগিতদেশের বিরুদ্ধে আপিল করবেন কিনা জানতে চাইলে সিইসি বলেন, অ্যার্টনি জেনারেলের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। অপর এক প্রশ্নের জবাবে শামসুল হুদা বলেন," উপকূলে ঘূর্ণিঝড় আঘাত হানার কারণে সেখানে ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ নয় দিন পিছিয়ে গেছে। এখন এ কাজ কিভাবে এগিয়ে নেয়া যায় তা চিন্তার বিষয়।" তবে নির্বাচনের রোডম্যাপ এতে ব্যাহত হবেনা মন্তব্য করে শামসুল হুদা বলেন, জাতীয় দুর্যোগের কথা মাথায় রেখেই রোডম্যাপ তৈরি করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/আরএ/এমএ/১৬৪৬ঘ.