২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদককে সহযোগিতার আশ্বাস দিয়েছে ইইউ পার্লামেন্ট প্রতিনিধিদল

দুর্নীতি দমন কমিশনের কার্যক্রমে সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন সফররত ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট প্রতিনিধিদলের প্রধান রবার্ট ইভান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2007, 02:22 PM

Updated : 26 Aug 2022, 08:57 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের কার্যক্রমে সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন সফররত ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট প্রতিনিধিদলের প্রধান রবার্ট ইভান। ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের একটি প্রতিনিধিদল রোববার দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীর সঙ্গে দেখা করে। চার সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন রবার্ট ইভান। বৈঠক শেষে ইভান সাংবাদিকদের বলেন, "বাংলাদেশের রাজনীতি সম্পর্কে আমাদের জানার আগ্রহ রয়েছে। এই সফরে এ বিষয়ে জানার চেষ্টা করবো।" আগামী নির্বাচন সম্পর্কে তিনি বলেন, "এদেশে ১৫ কোটি মানুষের মধ্যে ৯ কোটি ভোটার। এই ভোটাররাই নির্ধারণ করবে আগামীতে তাদের প্রতিনিধি কে হবেন।" দুর্নীতি দমন কমিশনের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করে প্রতিনিধিদলের প্রধান বলেন, "দুর্নীতিবাজ যেই হোক তাকে আইনের মুখোমুখি হতে হবে। আইনের মাধ্যমেই সব কিছুর মোকাবেলা করতে হবে। দুর্নীতি দমন কমিশন এ জন্য কাজ করছে। ইউরোপীয় ইউনিয়ন এ জন্য তাদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।" রবার্ট ইভান বলেন, "সরকার বিচারাধীন মামলাগুলো দক্ষভাবে পরিচালনা করছে বলে আমরা জেনেছি।" বাংলাদেশে ট্রুথ কমিশন গঠনের উদ্যোগ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, "ট্রুথ কমিশনের বিষয়ে আমাদের কিছু জানা নেই।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/জিএমএ/টিএইচ/এসকে/২০১০ঘ.