২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাফিজকে দেয়া ইসির চিঠির কার্যকারিতা চার সপ্তাহ স্থগিত

স্থায়ী কমিটি মনোনীত বিএনপির অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদকে সংলাপে ডাকার ব্যাপারে নির্বাচন কমিশনের দেওয়া চিঠির কার্যকারিতা চার সপ্তাহের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একইসঙ্গে এ চিঠিকে কেন অবৈধ ঘোষণা করা হবেনা তার কারণ জানতে চেয়েছে আদালত। (আরো তথ্য ও সংশোধনীসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2007, 10:32 AM

Updated : 26 Aug 2022, 08:57 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--স্থায়ী কমিটি মনোনীত বিএনপির অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদকে সংলাপে ডাকার ব্যাপারে নির্বাচন কমিশনের দেওয়া চিঠির কার্যকারিতা চার সপ্তাহের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একইসঙ্গে এ চিঠিকে কেন অবৈধ ঘোষণা করা হবেনা তার কারণ জানতে চেয়েছে আদালত। এদিকে বিএনপির সঙ্গে সংলাপের বিষয়ে নির্বাচন কমিশন আদালতের নির্দেশ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন কমিশন সচিব হুমায়ুন কবির। (আরো তথ্য ও সংশোধনীসহ) রোববার বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি মো. আবু তারিকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদেশের পর রিটকারির পক্ষে প্রধান কৌশলী সিনিয়র অ্যাডভোকেট টি এইচ খান সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার রিটটির ওপর শুনানি গ্রহণ করে আদালত চিঠির কার্যকারিতা চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন। চিঠিটি কেন অবৈধ ঘোষণা করা হবেনা নির্বাচন কমিশন (ইসি), সরকার ও সংশ্লিষ্টদের কাছে তিন সপ্তাহের মধ্যে তার কারণও দর্শাতে বলেছে। টি এইচ খান শুনানিতে বলেন, "২৯ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটির যে সভা হয়েছিল সেই সভা অবৈধ। স্থায়ী কমিটির সভা ডাকার এখতিয়ার শুধুমাত্র চেয়ারপারসনের। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী স্থায়ী কমিটির আট সদস্য না হলে সভা হয়না। ওইদিন ছয় জনকে নিয়ে যে সভা হয়েছে তা অবৈধ।" তিনি বলেন, ওইদিন সভায় আব্দুল মান্নান ভূঁইয়াকে নিয়ে সাত জন থাকলেও তিনি স্থায়ী কমিটির সদস্য না। মহাসচিব হিসেবে তিনি এর আগে পদাধিকারবলে জাতীয় স্থায়ী কমিটির সভায় থাকতেন। জবাবে সরকার পক্ষের অতিরিক্ত অ্যার্টনি জেনারেল সালাউদ্দিন আহমেদ শুনানিতে বলেন, নির্বাচনের জন্য সংলাপ খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান। বিএনপির এক পক্ষের সঙ্গে সংলাপ করলে যে অপর পক্ষকে ডাকা যাবেনা তা ঠিক নয়। সকালে খালেদা জিয়ার পক্ষে রিটটি দায়ের করেন ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। রিটে মেজর হাফিজকে সংলাপে অংশ নেওয়ার জন্য নির্বাচন কমিশনের ৫ নভেম্বর দেওয়া চিঠি স্থগিতের আবেদন জানানো হয়। বিএনপির চেয়ারপারসন মনোনীত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে সংলাপে ডাকার জন্য নির্বাচন কমিশনের প্রতি আদালতের নির্দেশও চাওয়া হয়েছে। একইসঙ্গে নির্বাচন কমিশনের চিঠিটি কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা ব্যাখা করার আদেশ জারির জন্য আবেদন জানানো হয়েছে ওই রিটে। নির্বাচনী আইনের সংস্কার নিয়ে কমিশনের সঙ্গে সংলাপে যোগ দিতে বিএনপির অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিনকে দেওয়া চিঠির কার্যক্রম আদালত চার সপ্তাহের জন্য স্থগিত করেছে। এ অবস্থায় আগামী ২২ নভেম্বর অনুষ্ঠেয় ওই সংলাপ স্থগিত হচ্ছে কী না, তা জানতে চাইলে হুমায়ুন কবির বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আদালতে শেষ পর্যন্ত কী হয়েছে, আমরা তা খোঁজ নেওয়ার চেষ্টা করছি। আদালতের কোনো নির্দেশ আমরা এখনও পাইনি। পেলে কমিশন সে অনুযায়ী ব্যবস্থা নেবে।" সচিব বলেন, "আমরা আদালতের কারণ দর্শনোর নোটিশ পাইনি। নোটিশটি পেলে কমিশন পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেবে।" গত ২৯ অক্টোবর এক আকস্মিক সভায় সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদকে অস্থায়ী মহাসচিব নিয়োগের সিদ্ধান্ত