২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ লাখ ডলার অর্থ সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ঘূর্ণিঝড় দুর্গতদের সাহায্যের জন্য জরুরি ভিত্তিতে ২১ লাখ ডলার অর্থ সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও তার স্ত্রী লরা বুশ ঘূর্ণিঝড়ে বাংলাদেশে ব্যাপক প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2007, 07:03 AM

Updated : 26 Aug 2022, 08:57 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় দুর্গতদের সাহায্যের জন্য জরুরি ভিত্তিতে ২১ লাখ ডলার অর্থ সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও তার স্ত্রী লরা বুশ ঘূর্ণিঝড়ে বাংলাদেশে ব্যাপক প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন । হোয়াইট হাউসের ওয়েবসাইটে শনিবার প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, দুর্গত এলাকায় উদ্ধার তৎপরতা চালানোর লক্ষ্যে 'ইউএসএস এসেক্স' ও 'ইউএসএস কিয়ারসার্জ' নামে দুটি নৌযান বাংলাদেশের পথে রয়েছে। যুক্তরাষ্ট্রের ১৮ সদস্যের একটি চিকিৎসক দল ইতোমধ্যে দুর্গতদের মাঝে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। ঘূর্ণিঝড় পরবর্তী পুনর্বাসনে ইউএসএআইডি তাঁবুসহ ৩৫ টন নির্মাণ সামগ্রী উপদ্রুতদের মাঝে বিতরণ করবে বলে বিবৃতিতে জানানো হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএল/এমআই/১২৫৯ ঘ.