২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ট্রাক উল্টে পাঁচ জন নিহত

টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার উখারিয়াবাড়ি এলাকায় রোববার ভোরে একটি ট্রাক উল্টে পাঁচ জন নিহত হয়েছে। পুলিশ বলছে, নিহতরা সবাই চোর। তারা মধুপুরে চাঁদপুর রবার বাগান থেকে রবার চুরি করে পালানোর সময় দুর্ঘটনায় পড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2007, 06:31 AM

Updated : 26 Aug 2022, 08:57 PM

টাঙ্গাইল, নভেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার উখারিয়াবাড়ি এলাকায় রোববার ভোরে একটি ট্রাক উল্টে পাঁচ জন নিহত হয়েছে। পুলিশ বলছে, নিহতরা সবাই চোর। তারা মধুপুরে চাঁদপুর রবার বাগান থেকে রবার চুরি করে পালানোর সময় দুর্ঘটনায় পড়ে। ধনবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ুম জানান, শনিবার রাতে বাগান থেকে রবার চুরি করে ট্রাকে নিয়ে পালাচ্ছিল। ভোর ৪টার দিকে ধনবাড়ি-জাগিরাচালা সড়কের উখারিয়াবাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক আরোহী পাঁচ জন নিহত হয়। নিহতরা হচ্ছে, মধুপুর উপজেলার ফুলবাগাচাল গ্রামের মতিয়ার রহমান (২৪), কবির হোসেন (৩২), মোমিনপুর গ্রামের মফিজ উদ্দিন (৩০), ধনবাড়ির চাঁদপুর গ্রামের ওমর আলী (৩৮) ও আবদুল মালেক (৪০)। পুলিশ জানায়, ট্রাক চালক পালিয়ে গেছে। লাশগুলো ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২২৭ ঘ.