২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিয়ায় উড়োজাহাজ ওঠানামা বন্ধ রয়েছে

উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের কারণে ঢাকায়ও দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হওয়ার জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ রয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্যবিভাগের কর্মকর্তা সাবের আহমেদ রাত সাড়ে ১২টায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৯টার পর বিমান ওঠানামা বন্ধ রয়েছে জিয়ায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2007, 09:30 PM

Updated : 26 Aug 2022, 08:56 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের কারণে ঢাকায়ও দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হওয়ার জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ রয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্যবিভাগের কর্মকর্তা সাবের আহমেদ রাত সাড়ে ১২টায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৯টার পর বিমান ওঠানামা বন্ধ রয়েছে জিয়ায়। এর আগে উপকূলের দিকে ধেয়ে আসা ঘুর্ণিঝড়ের কারণে আবহাওয়া অফিস বৃহস্পতিবার রাতে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ রাখার পরামর্শ দেয়। আবহাওয়া অফিসের পরামর্শে বুধবার রাত থেকেই চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া অধিপ্তরের মুখ্য আবহাওয়াবিদ সুজিত কুমার দেবশর্মা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত ৯ টা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তারা জিয়া বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ ওঠানামা বন্ধ রাখার পরার্মশ দিয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ এমআরএফ/ বিআর/এমএইচবি/০৩১০ ঘ.