ঝিনাইদহ, নভেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মহেশপুর উপজেলার দত্তনগর এলাকায় শনিবার সকালে ভারতে পাচারকালে ফ্রেয়ন গ্যাসের ১৮টি সিলিন্ডার উদ্ধার করেছে বিডিআর।
২৫ রাইফেলস ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. লুৎফুল মতিন জানান, গ্যাস সিলিন্ডারগুলো ঢাকা থেকে দত্তনগর নিয়ে আসা হয়। ভারত পাচারের সময় গোন সূত্রে খবর পেয়ে বিডিআর সেগুলো আটক করে।
তবে বিডিআরের উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা পালিয়ে যায় বলে লুৎফুল মতিন জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯২১ ঘ.
bdnews24