মেহেরপুর, নভেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মুজিবনগর উপজেলার একটি বাজার থেকে শনিবার ছয়টি তাজা বোমা উদ্ধার করেছে র্যাব।
সকাল ১০টার দিকে কেদারগঞ্জ বাজারের একটি দোকান থেকে বোমাগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন র্যাবের মেহেরপুর ক্যাম্পের অধিনায়ক ফ্লাইট লেফটেন্যান্ট মোর্তুজা গালিব।
তিনি জানান, বোমাগুলো বাজারের গোলাম মিস্ত্রির দোকানে কাঠের গুঁড়োভর্তি একটি ব্যাগের মধ্যে লুকানো ছিল। গোপন সূত্রে খবর পেয়ে র্যাবের একটি দল সেগুলো উদ্ধার করে।
জিজ্ঞাসাবাদের জন্য গোলাম মিস্ত্রিকে আটক করা হয়েছে বলে র্যাব কর্মকর্তা গালিব জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৪৩ ঘ.
bdnews24