২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবিশেষ দুর্নীতি বিচারে আরও ৪ আদালতের কাজ শুরু হচ্ছে

সন্দেহভাজন দুর্নীতিবাজদের মামলার বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করতে জাতীয় সংসদ ভবনে আরও চারটি নতুন বিশেষ আদালত আগামী সাপ্তাহ থেকে কার্যক্রম শুরু করবে। আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, নতুন আদালতের জন্য চার জন বিচারকের নিয়োগ প্রক্রিয়াও শেষ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2007, 07:20 AM

Updated : 26 Aug 2022, 08:54 PM

প্রদীপ চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, নভেম্বর ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সন্দেহভাজন দুর্নীতিবাজদের মামলার বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করতে জাতীয় সংসদ ভবনে আরও চারটি নতুন বিশেষ আদালত আগামী সাপ্তাহ থেকে কার্যক্রম শুরু করবে। আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, নতুন আদালতের জন্য চার জন বিচারকের নিয়োগ প্রক্রিয়াও শেষ করা হয়েছে। তারা আগামী সাপ্তাহে নতুন কর্মস্থলে যোগ দেবেন। সাবেক দুই প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনা বিচার কার্যক্রম এই নতুন আদালতে হতে পারে বলে ধারনা করছেন কয়েকজন আইনজীবী। নতুন চারটি আদালত বসলে সংসদ ভবনে বিশেষ আদালতে মোট সংখ্যা দাঁড়াবে নয়টিতে। ৬ মে সংসদ ভবনে ৫টি বিশেষ জজ আদালতের কার্যক্রম শুরু হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিচার শাখা--৩ এর কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, জামালপুরের স্পেশাল জজ তানজিনা ইসমাইল, চট্টগ্রামের প্রশাসনিক ট্রাইব্যুনালের বিচারক এ কে এম আরিফুর রহমান, বরিশালের বিভাগীয় স্পেশাল জজ খন্দকার কামাল উজ্জামান এবং খুলনার জননিরাপত্তা বিঘ