২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে জমি নিয়ে সংঘর্ষে ১ জন নিহত

সদর উপজেলার বড়সন্দি গ্রামে বৃহস্পতিবার জমি নিয়ে দু'দলের মধ্যে সংঘর্ষে কাসেম খা নামে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2007, 10:17 AM

Updated : 26 Aug 2022, 08:54 PM

শরীয়তপুর, নভেম্বর ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার বড়সন্দি গ্রামে বৃহস্পতিবার জমি নিয়ে দু'দলের মধ্যে সংঘর্ষে কাসেম খা নামে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, বড়সন্দি গ্রামে মালেক খার কিছু জমি গত তিন বছর ধরে তার ভাতিজা হাসেম খা জোর করে ভোগদখল করছে। বৃহস্পতিবার সকালে মালেক খা তার জমি দখলমুক্ত করতে গেলে দু'পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে কাসেম খা, মালেক খা, আব্দুর রহিম খা, লতিফ খা, আব্দুল করিম, সেলিম তস্তার, হামেদ খা, মুনছুর খাসহ ১০ জন মারাত্মক আহত হয়। আহত কাশেম খাকে পরে ঢাকা মিডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সময় সে মারা যায়। এএসপি এনায়েতুল মান্নান সংর্ঘষের কথা স্বীকার করে বলেন, এ ঘটনায় পালং থানা পুলিশ করিম, রহিম, আব্দুল মালেক ও লতিফ নামে চারজনকে গ্রেপ্তার করেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৬১০ ঘ.