২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহবাগে সেনাবাহিনীর গাড়ি পোড়ানো মামলায় আরেক ছাত্র গ্রেপ্তার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত আগস্ট মাসে ছাত্র বিক্ষোভের সময় শাহবাগে সেনাবাহিনীর গাড়ি পোড়ানো মামলায় আরও এক ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। আসাদুজ্জামান আসাদ নামে গণিত বিভাগের স্নাতকোত্তর পর্বের এই ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার রাতে। তাকে নিয়ে ওই ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2007, 08:41 PM

Updated : 26 Aug 2022, 08:54 PM

ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত আগস্ট মাসে ছাত্র বিক্ষোভের সময় শাহবাগে সেনাবাহিনীর গাড়ি পোড়ানো মামলায় আরও এক ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। আসাদুজ্জামান আসাদ নামে গণিত বিভাগের স্নাতকোত্তর পর্বের এই ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে মঙ্গলবার রাতে। তাকে নিয়ে ওই ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হলো। গাড়ি পোড়ানোর ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক গোলাম রাব্বানী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের একুশে হলের পাশের আনন্দবাজার বস্তি থেকে আসাদকে গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গোলাম রাব্বানী দাবি করেন, মামলার তদন্তে এবং গ্রেপ্তারকৃত অন্যান্য আসামিদের জিজ্ঞাসাবাদে আসাদ গাড়ি পোড়ানোর ঘটনায় জড়িত বলে প্রমাণ পাওয়া গেছে। এছাড়া ভিডিও ফুটেজেও গাড়ি পোড়ানোর ঘটনায় তাকে অংশ নিতে দেখা গেছে। গাড়ি পোড়ানোর ঘটনায় শাহবাগ থানায় দুটি মামলা দায়ের হয়। এর আগে এ মামলায় গ্রেপ্তার হয় ছয়জন। এদের মধ্যে চারজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্র এবং ২ জন প্রাক্তন ছাত্র। আগস্টের ছাত্র বিক্ষোভ ও সহিংসতার ঘটনায় ঢাকার বিভিন্ন থানায় মোট ৫৩টি মামলা দায়ের করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএইচবি/০২৩৫ ঘ.