২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াবা ও হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

রাজধানীর কচুক্ষেত এলাকা থেকে মঙ্গলবার ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2007, 01:58 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কচুক্ষেত এলাকা থেকে মঙ্গলবার ইয়াবা ট্যাবলেট ও হেরোইনসহ এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ওই অভিযান চালায়। অধিদপ্তরের উপ-পরিদর্শক বেলায়েত হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কচুক্ষেতের ১৪৫ নম্বর বাড়িতে অভিযান চালানো হয়। ওই বাড়ির দোতলা থেকে আবুল কাশেম (৩৫) ও তার স্ত্রী শাহিদা বেগমকে (৩০) গ্রেপ্তার করা হয়। বেলায়েত হোসেন বলেন, তাদের ঘর তল্লাশি করে ১০০টি ইয়াবা ট্যাবলেট এবং ১০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। ওই বাড়িটি আবুল কাশেমদের নিজের বলে উপ-পরিদর্শক বেলায়েত হোসেন জানান। মাদক ব্যবসাই কাশেমের মূল পেশা দাবি করে বেলায়েত হোসেন জানান, এর আগেও তাকে একবার গ্রেপ্তার করা হয়েছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/এসকে/১৯৫২ ঘ.