২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সচিব জবিউল্লার বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে সাবেক সচিব ইসমাইল জবিউল্লার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2007, 12:15 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে সাবেক সচিব ইসমাইল জবিউল্লার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সহকারী পরিচালক হেলালউদ্দিন শরীফ বাদী হয়ে সোমবার রাত ১১টায় রমনা থানায় এ মামলা দায়ের করেন। মামলায় জবিউল্লার স্ত্রী আয়শা জবিউল্লাকেও আসামি করা হয়েছে। রমনা থানার উপ-পরিদর্শক ওয়াহিদুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মামলার এজাহারে ইসমাইল জবিউল্লার বিরুদ্ধে প্রায় সোয়া এক কোটি টাকার সম্পদের তথ্য গোপন এবং প্রায় এক কোটি ৩০ লাখ টাকার জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে। এ দুর্নীতিতে সহায়তার অভিযোগে তার স্ত্রী আয়শা জবিউল্লাহকেও আসামি করা হয়েছে। ইসমাইল জবিউল্লাহ দুদকের নোটিশ পাওয়ার পর মোট ২ কোটি ৩৯ লাখ ৬১ হাজার টাকার স্থাবর-অস্থাবর সম্পদের হিসাব জমা দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এসএনডি/এমএ/১৮১৫ ঘ.