২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে সবার সমান সুযোগ তৈরিতে কাজ করছে সরকার: ফখরুদ্দীন

প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বলেছেন, সরকার অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য উপযুক্ত পরিবেশ তৈরিতে কাজ করে যাচ্ছে। নির্বাচনে সব দলের সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) সৃষ্টির জন্য চলছে প্রাতিষ্ঠানিক সংস্কার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2007, 06:19 AM

Updated : 26 Aug 2022, 08:54 PM

ঢাকা, নভেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বলেছেন, সরকার অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য উপযুক্ত পরিবেশ তৈরিতে কাজ করে যাচ্ছে। নির্বাচনে সব দলের সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) সৃষ্টির জন্য চলছে প্রাতিষ্ঠানিক সংস্কার। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, "পূর্ব ঘোষিত ২০০৮ সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য পুনর্গঠিত নির্বাচন কমিশন কাজ করছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে; এজন্য সুশাসন প্রতিষ্ঠা করা জরুরি। আর এ কারণেই প্রাতিষ্ঠানিক সংষ্কার করা হচ্ছে।" প্রধান উপদেষ্টা জানান, এরই মধ্যে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে পুনর্গঠন ও পুনর্বাসন করা হয়েছে। সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদের এসব প্রতিষ্ঠানের শীর্ষপদে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধান উপদেষ্টা এই নিয়ে তৃতীয় বারের মতো সচিবদের সঙ্গে বৈঠক করলেন। নির্বাচন অনুষ্ঠানের কার্যক্রম বর্ণনা করে ফখরুদ্দীন আহমদ বলেন, "ভোটার তালিকা, আইন প্রণয়ন ও রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময়সহ সবকিছুই এগিয়ে চলছে। যারা দুর্নীতির কারণে অভিযুক্ত হচ্ছে তাদের বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হচ্ছে।" স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য গঠিত কমিটির কাজ শেষ পর্যায়ে রয়েছে জানিয়ে তিনি বলেন, "এ মাসেই কমিটি তাদের সুপারিশমালা সরকারের কাছে জমা দেবে বলে আশা করা যাচ্ছে।" সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ সৃষ্ঠির জন্য এ সপ্তাহেই 'বেটার বিজনেস ফোরাম' গঠন করার কথাও জানান তিনি। স