২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শন করলেন প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি মো. রুহুল আমিন সোমবার কুমিল্লায় বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শন করেছেন। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা হওয়ার পর জেলা পর্যায়ের আদালতে এটিই তার প্রথম পরিদর্শন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2007, 04:11 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

কুমিল্লা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রধান বিচারপতি মো. রুহুল আমিন সোমবার কুমিল্লায় বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শন করেছেন। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা হওয়ার পর জেলা পর্যায়ের আদালতে এটিই তার প্রথম পরিদর্শন। প্রধান বিচারপতি সোমবার সকালে কুমিল্লা জজ আদালতে পৌঁছে জেলা ও দায়রা জজ মো. শওকত হোসেনের সঙ্গে আলোচনা করেন। পরে তিনি প্রধান বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের তিনটি আদালতে বিচার কাজ প্রত্যক্ষ করেন। এরপর কুমিল্লা আইনজীবী সমিতি ভবনের বর্ধিত অংশের নির্মাণ কাজ পরিদর্শন ও আইনজীবীদের মত বিনিময় করেন তিনি। প্রধান বিচারপতি কুমিল্লা সার্কিট হাউসে জেলা আইনজীবী সমিতির নেতা ও সিনিয়র আইনজীবীদের সঙ্গেও মতবিনিময় করেছেন। এ সফরের সময় সুপ্রিম কোর্টের নিবন্ধক ইকতেদার আহাম্মদ প্রধান বিচারপতির সঙ্গে ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২১১৫ ঘ.