ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১৫টি ওয়ার্ডে ও বান্দরবানে ২১টি কেন্দ্রে ভোটার তালিকার ছবি তোলার কাজ সোমবার থেকে শুরু হয়েছে।
আমাদের চট্টগ্রাম অফিস জানায়, কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট কর্মকর্তা শামসুল আমিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, নগরীর দেওয়ানবাগ ওয়ার্ডের লিটল জুয়েলস স্কুল কেন্দ্রে সকাল সাড়ে আটটা থেকে দুপুর ১টা পর্যন্ত নারী পুরুষ মিলিয়ে ২৬৮ জনের ছবি তোলা হয়।
তিনি জানান, প্রতিদিন গড়ে ৫০০ ভোটারের ছবি তোলা ও নিবন্ধনের কাজ করা হবে।
জেলা নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার জানান, পর্যায়ক্রমে ১৮ ডিসেম্বর পর্যন্ত প্রথম দফায় নগরীতে ছবি তোলার কাজ চলবে।
বান্দরবান প্রতিনিধি জানান, সকাল ৯টায় শহরের বাস স্টেশনের ওয়ার্ল্ডভিশন কেন্দ্রে জেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর থানজামা লুসাইয়ের ছবি তোলার মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।
আগামী ২২ নভেম্বর পর্যন্ত ছবি তোলা হবে বলে জেলা নির্বাচন অফিসার কামরুল হাসান জানিয়েছেন।
তিনি আরো জানান, রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লি
bdnews24