ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-অর্থনীতিতে মন্দা কাটাতে বিশ্বব্যাংকের কাছে বড় অংকের অতিরিক্ত সাহায্য চেয়েছে বাংলাদেশ। বিশ্বব্যাংক এ ব্যাপারে সুস্পষ্ট করে কিছু না বললেও বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের অতিরিক্ত সাহায্য খুবই প্রয়োজন বলে সংস্থাটি একমত পোষণ করেছে।
সংকট কাটাতে কি পরিমাণ সাহায্য প্রয়োজন তা নিরুপণের পর আলোচনার ভিত্তিতে এ ব্যাপারে বিশ্বব্যাংক চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
শনিবার রাতে বিশ্বব্যাংকের সফররত প্রেসিডেন্ট রবার্ট জেলিকের সঙ্গে এক ঘন্টার বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড.এবি মির্জ্জা আজিজুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান। বৈঠকের পর বিশ্বব্যাংক প্রেসিডেন্ট নিজে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। তার সফরসঙ্গী দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট প্রফুল সি প্যাটেল জানান, রোববার বিকেলে এক সংবাদ সম্মেলনে বিশ্বব্যাংক প্রেসিডেন্ট তার সফরের বিস্তারিত বিষয় তুলে ধরবেন।
অর্থ উপদেষ্টা বলেন, ''আন্তর্জাতিক বাজারে জ্বালানী তেলসহ প্রায় সব ধরণের পণ্যের মূল্যবৃদ্ধি এবং সা
bdnews24