২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দুর্নীতি বিরোধী অভিযান ও বিচার স্বচ্ছ হওয়া উচিত'

দুর্নীতির বিরুদ্ধে অভিযান এবং এর বিচার প্রক্রিয়া স্বচ্ছ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) চেয়ারপারসন ড. হিউগেট লেবেল। শনিবার দুর্নীতি দমন কমিশনে (দুদক) সংস্থার চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীর সঙ্গে দেখা করে বের হয়ে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। কমিশনের কার্যক্রমে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, "দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশের জনগণের যে জোরালো সমর্থন রয়েছে তাতে অভিযানের সফলতা নিয়ে আশাবাদী হওয়া যায়। ভবিষ্যতের জন্য এটা খুবই গুরুত্বপূর্ন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2007, 08:05 AM

Updated : 26 Aug 2022, 08:53 PM

ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--দুর্নীতির বিরুদ্ধে অভিযান এবং এর বিচার প্রক্রিয়া স্বচ্ছ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) চেয়ারপারসন ড. হিউগেট লেবেল। শনিবার দুর্নীতি দমন কমিশনে (দুদক) সংস্থার চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীর সঙ্গে দেখা করে বের হয়ে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। কমিশনের কার্যক্রমে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, "দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশের জনগণের যে জোরালো সমর্থন রয়েছে তাতে অভিযানের সফলতা নিয়ে আশাবাদী হওয়া যায়। ভবিষ্যতের জন্য এটা খুবই গুরুত্বপূর্ন।" দুর্নীতি বিরোধী অভিযানে রাজনীতিবিদদের আটক করা ভবিষ্যতে কোন নেতিবাচক প্রভাব ফেলবে কিনা জিজ্ঞেস করলে টিআই চেয়ারপারসন বলেন, "আমি তেমনটা মনে করিনা। দুর্নীতিবাজ যেই হোক তার বিচার হওয়া উচিত। এটা হলেই দুর্নীতির বিরুদ্ধে অভিযান সফল হবে। তবে বিচার প্রক্রিয়া স্বচ্ছ হওয়া উচিত।" হাসান মশহুদ সাংবাদিকদের কোন প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানিয়ে বলেন, "আজ (শনিবার) আমাদের ছুটির দিন। ছুটি উপভোগ করতে দিন।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/আরএ/জিএনএ/১৩৫০ ঘ.