খুলনা সিটি কর্পোরেশনের মেয়র বিএনপি নেতা শেখ তৈয়েবুর রহমানকে শুক্রবার রাতে পুলিশ ঢাকা থেকে গ্রেপ্তার করেছে। খুলনা সদর থানায় দায়ের হওয়া একটি চাঁদাবাজির মামলায় গুলশান থানা পুলিশ শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তৈয়েবুর রহমানকে তার গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে। পরে 'নিরাপত্তার কারণে' তাকে ক্যান্টনমেন্ট থানায় রাখা হয়। ঢাকা মহানগর পুলিশের গুলশান অঞ্চলের উপ-কমিশনার মীর রেজাউল আলম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে রাত সাড়ে ১১টায় বলেন, "তৈয়েবুর রহমানকে খুলনা সদর থানায় দায়ের হওয়া চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে আমাদের হেফাজতে আছেন।"