গাজীপুরের মীর্জাপুর ভাওয়াল এলাকা থেকে বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী তোফাজ্জল হোসেনকে (৩৭) গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে পাঁচ রাউন্ড গুলিভর্তি একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। র্যাব-১১ এর মেজর শেখ মুজিবর রহমান জানান, তোফাজ্জলের বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লা, শ্যামপুর ও ডেমরা থানায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ২০টিরও বেশি মামলা রয়েছে। এর মধ্যে ৭টি হত্যা মামলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
02 Nov 2007, 04:12 PM
Updated :
26 Apr 2022, 02:54 PM
নারায়ণগঞ্জ, নভেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)