গাজীপুর, নভেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের হোতাপাড়ায় একটি বাড়ি থেকে বুধবার রাতে সাত হাজার ৫০ লিটার অ্যাসিটিক এসিড উদ্ধার করেছে পুলিশ। এসিড বিক্রির বৈধ কাগজপত্র না থাকায় এ সময় ফরহাদ হোসেন (২৮) ও হাবিবুর রহমান (৩২) নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়।
হোতাপাড়া ফাঁড়ির উপ পরিদর্শক মোবারক হোসেন জানান, গোপন খবরের ভিত্তিতে বানিয়ার চালা এলাকার বসিরউদ্দিনের বাড়ির ভাড়াটে ফরহাদের ঘরে অভিযান চালানো হয়। ওই বাসা থেকে ২৩৫টি কন্টেইনার ভর্তি ৭ হাজার ৫০ লিটার অ্যাসিটিক এসিডসহ ফরহাদ ও হাবিবুরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা কোনো কাগজপত্র দেখাতে পারেনি।
ফরহাদ ও হাবিবুর পুলিশকে জানিয়েছে, তারা ঢাকার আরমানিটোলা থেকে ৯৯ ভাগ অ্যাসিটিক এসিড কিনে পানি মিশিয়ে ৭৫ ভাগ করে। পরে সেগুলো বিভিন্ন শিল্প কারখানায় বিক্রি করা হয়।
এ ব্যাপারে এসিড নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার সকালে গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও মোবারক হোসেন জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/জেকে/২৩৪০ ঘ.
bdnews24