২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাহী ম্যাজিস্ট্রেটদের যে বিচারিক ক্ষমতা থাকছে

নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথককরণ কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগের ব্যাপক বিচারিক ক্ষমতা হারাবেন। তবে সংক্ষিপ্ত বিচারসহ তাদের হাতে সীমিত বিচারিক ক্ষমতা থাকবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের অপরাধ আমলে নিয়ে তাৎক্ষণিক সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) করার ক্ষমতা থাকবে। তারা এক্ষেত্রে অর্থদণ্ড করতে পারবেন। দণ্ডের অর্থ না দিতে পারলে সেক্ষেত্রে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিতে পারবেন। তারা কিছু অপরাধ ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে আমলে নিয়ে দণ্ড আরোপের সীমিত ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। আইন শৃংখলা রক্ষার ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম চালানোর সময় তাদের সামনে কোন অপরাধ সংঘটিত হলে বা তাকে জানানো হলে ওই অপরাধ তিনি আমলে নিতে পারবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2007, 02:40 PM

Updated : 26 Aug 2022, 08:51 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথককরণ কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগের ব্যাপক বিচারিক ক্ষমতা হারাবেন। তবে সংক্ষিপ্ত বিচারসহ তাদের হাতে সীমিত বিচারিক ক্ষমতা থাকবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটদের অপরাধ আমলে নিয়ে তাৎক্ষণিক সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) করার ক্ষমতা থাকবে। তারা এক্ষেত্রে অর্থদণ্ড করতে পারবেন। দণ্ডের অর্থ না দিতে পারলে সেক্ষেত্রে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিতে পারবেন। তারা কিছু অপরাধ ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে আমলে নিয়ে দণ্ড আরোপের সীমিত ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। আইন শৃংখলা রক্ষার ও অপরাধ প্রতিরোধ কার্যক্রম চালানোর সময় তাদের সামনে কোন অপরাধ সংঘটিত হলে বা তাকে জানানো হলে ওই অপরাধ তিনি আমলে নিতে পারবেন। কোন ব্যক্তি দোষ স্বীকার করলে ম্যাজিস্ট্রেট দণ্ড আরোপ করতে পারবেন। দোষ স্বীকার না করলে সেক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযোগের বিচারের জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অবৈধ জমি ও ভবন সংক্রান্ত বিরোধ, খাদ্যে ভেজাল, পরিবেশসহ ২৬০ থেকে ২৬৫ ধারার আওতাধীন লঘু অপরাধের বিচার করতে পারবেন। এছাড়া তারা আইন শৃংখলা রক্ষায় ১৪৪ ও ১৪৫ ধারা জারি, জনস্বার্থ বিঘ