২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'স্থায়ী কমিটির সিদ্ধান্তে বিএনপি বিভক্ত হয়নি' দাবি হাফিজের

স্থায়ী কমিটির সিদ্ধান্তে দল বিভক্ত হয়নি বলে দাবি করেছেন বিএনপির অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেন, "আমরা সবাই খালেদা পন্থী। বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি খালেদা জিয়ার অনুপস্থিতিতে নেতৃত্বের হাল ধরেছে। তারা দলের গঠনতন্ত্র অনুযায়ী বিএনপিকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ গ্রহণ করেছে। এখানে দলের চেয়ারপারসনের সিদ্ধান্তকে কোনো চ্যালেঞ্জ করা হয়নি।" বুধবার দুপুরে বনানীর বাসায় সাংবাদিকদের সঙ্গে তার প্রথম ব্রিফিংয়ে তিনি দলের স্থায়ী কমিটির সিদ্ধান্তের বিষয়ে এভাবে মন্তব্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2007, 08:17 AM

Updated : 26 Aug 2022, 08:52 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - স্থায়ী কমিটির সিদ্ধান্তে দল বিভক্ত হয়নি বলে দাবি করেছেন বিএনপির অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। তিনি বলেন, "আমরা সবাই খালেদা পন্থী। বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি খালেদা জিয়ার অনুপস্থিতিতে নেতৃত্বের হাল ধরেছে। তারা দলের গঠনতন্ত্র অনুযায়ী বিএনপিকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ গ্রহণ করেছে। এখানে দলের চেয়ারপারসনের সিদ্ধান্তকে কোনো চ্যালেঞ্জ করা হয়নি।" বুধবার দুপুরে বনানীর বাসায় সাংবাদিকদের সঙ্গে তার প্রথম ব্রিফিংয়ে তিনি দলের স্থায়ী কমিটির সিদ্ধান্তের বিষয়ে এভাবে মন্তব্য করেন। তিনি জানান, দলের সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনকে দেখতে তিনি হাসপাতালে যাবেন এবং তার সঙ্গে ঐক্যের বিষয়ে আলোচনা করবেন। গত সোমবার জাতীয় স্থায়ী কমিটি নিয়োগকৃত দলের অস্থায়ী মহাসচিব হাফিজউদ্দিন গণ মাধ্যমে 'বিএনপি ভাগ হয়েছে' এ ধরনের প্রচারণায় নিজে মর্মাহত হয়েছেন বলে মন্তব্য করেন। তিনি বলেন, "খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। তিনি এখন কারা অন্তরীণ, সামনে নির্বাচন ও নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনার বিষয়ে দলের সিদ্ধান্ত নিতেই স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে বসেছিলেন।" বৈঠক ডাকার বিষয়ে গঠনতন্ত্রের নিয়ম সম্পর্কে হাফিজউদ্দিন বলেন, "অনেক কিছুই গঠনতন্ত্রে লেখা থাকে না, প্রয়োজনের তাগিদ (ডকট্রিন অব নেসেসিটি) বিবেচনা করেই স্থায়ী কমিটির জ্যেষ্ঠ নেতারা বৈঠক ডেকেছিলেন। এটা নিয়ে বিভ্রান্ত ছড়ানোর কিছু নেই।" তিনি এক্ষেত্রে গঠনতন্ত্রের ধারাগুলো সাংবাদিকদের কাছে ব্যাখ্যা করে বলেন, "খালেদা জিয়ার আস্থাভাজন স্থায়ী কমিটির সদস্যরা যেসব সিদ্ধান্ত নিয়েছেন তা গঠনতান্ত্রিক।" তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে দলে বিভক্তি সৃষ্টি হয়- এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকারও অনুরোধ জানান। সাবেক মন্ত্রী মেজর হাফিজ আশাবাদ ব্যক্ত করে বলেন, "আগামী নির্বাচনের আগেই বিএনপি ঐক্যবদ্ধ হবে এবং নির্বাচনে বিজয়ী হবে।" এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "খোন্দকার দেলোয়ার হোসেন একজন বয়োজ্যেষ্ঠ নেতা, তিনি আমারও নেতা। আশাকরি স্থায়ী কমিটির সিদ্ধান্ত তিনি মেনে নেবেন। আ স ম হান্নান শাহ্ও দলের ঐক্যের স্বার্থে ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের সঙ্গে কাজ করবেন।" সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় চেয়ারপারসনের উপদেষ্টা এ এইচ এম মোফাজ্জল করিম, অধ্যাপক রেজাউল করিম, মোজাম্মেল হক, অবসরপ্রাপ্ত কর্নেল আনোয়ারুল আজিম প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এমএ/১৪০৬ ঘ.