২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর ফাঁকির মামলায় জিয়াউল হকের ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কর ফাঁকির অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা জিয়াউল হক জিয়ার ছেলে মাশফিকুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2007, 12:46 PM

Updated : 26 Aug 2022, 08:51 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কর ফাঁকির অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা জিয়াউল হক জিয়ার ছেলে মাশফিকুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছে আদালত। সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের উপ কর কমিশনার মো. মমতাজ উদ্দিন বাদি হয়ে ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে মাশফিকুলের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। বিচারক মো. আজিজুল হক বাদির জবানবন্দী নিয়ে অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। মামলার এজাহারে বলা হয়েছে, মাশফিকুল হক তার আয়কর রির্টানে ২০০২-২০০৩ করবর্ষ থেকে ২০০৬-২০০৭ করবর্ষ পর্যন্ত মোট তিন কোটি ৬২ লাখ ৬৩ হাজার ৯৭৪ টাকার তথ্য গোপন করেছেন। এর মাধ্যমে তিনি ৯০ লাখ ৪৩ হাজার ২৩৩ টাকার কর ফাঁকি দিয়েছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/জেকে/এমএ/১৮৩৪ ঘ.