২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ঘুষ নেয়ার অভিযোগে শিক্ষা কর্মকর্তা গ্রেপ্তার

ফটিকছড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নুরুজ্জামানকে ঘুষ নেয়ার অভিযোগে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2007, 09:56 AM

Updated : 26 Aug 2022, 08:51 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ফটিকছড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নুরুজ্জামানকে ঘুষ নেয়ার অভিযোগে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা। সোমবার সকালে দুদক চট্টগ্রামের পরিচালক মেজর জুলফিকার আলী মজুমদারের নেতৃত্বে কমিশনের একটি দল পাঁচ হাজার টাকা ঘুষ নেয়ার অভিযোগে নুরুজ্জামানকে গ্রেপ্তার করে। মেজর জুলফিকার আলী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বদলির বিনিময়ে দাঁতমারা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রহিমা আকতারের কাছ থেকে পাঁচ হাজার টাকা ঘুষ নেন। রহিমা আকতারের অভিযোগের পর শিক্ষা কর্মকর্তার বাসায় অভিযান চালিয়ে ঘুষের পাঁচ হাজার টাকাসহ মোট ৪৯ হাজার ৫০০ টাকা পাওয়া যায়। ওই সময়ই তাকে গ্রেপ্তার করা হয়। দুদক পরিচালক জানান, শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামানের বিরুদ্ধে ফটিকছড়ি উপজেলা শিক্ষা অফিসে বিভিন্ন অনিয়ম ও বদলি বাণিজ্যের বহু অভিযোগ রয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/আরএ/এমআই/১৫৫৬ ঘ.