২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আয়কর রিটার্ন জমার মেয়াদ আরও এক মাস বাড়লো

ব্যক্তি শ্রেণীর করদাতাদের আয়কর রিটার্ন দাখিল করার সময় আরও এক মাস বাড়ানো হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মাদ আব্দুল মজিদ সোমবার সকালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সার্বিক বিষয় বিবেচনা করে রোববার রাতে আমরা রিটার্ন দাখিলের আরও একমাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। সোমবার সকালে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার জন্য আমি এনবিআর এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি।" তিনি জানান, এরপর এ বিষয়ে আর কোনো সময় বাড়ানো হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2007, 05:09 AM

Updated : 26 Aug 2022, 08:51 PM

ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ব্যক্তি শ্রেণীর করদাতাদের আয়কর রিটার্ন দাখিল করার সময় আরও এক মাস বাড়ানো হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোহাম্মাদ আব্দুল মজিদ সোমবার সকালে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সার্বিক বিষয় বিবেচনা করে রোববার রাতে আমরা রিটার্ন দাখিলের আরও একমাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। সোমবার সকালে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার জন্য আমি এনবিআর এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছি।" তিনি জানান, এরপর এ বিষয়ে আর কোনো সময় বাড়ানো হবে না। যারা এ সময়ের মধ্যে রিটার্ন জমা দেবেন না, তাদের বিরুদ্ধে আয়কর অধ্যাদেশ অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এনবিআর চেয়ারম্যান বলেন, "প্রথমে বন্যা ও রমজান, পরে ঈদ ও পুজার ছুটির কারণে অনেকে রিটার্ন জমা দিতে পারেননি। তাদের বিষয় বিবেচনা করেই রিটার্ন দাখিলের মেয়াদ আরও একমাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" এ সময়ের মধ্যেই রিটার্ন জমা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। প্রথম দফায় চলতি ২০০৭ - ০৮ কর বছরের জন্য ব্যাক্তিশ্রেণীর করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের শেষ সময় ছিল ৩০ সেপ্টেম্বর। এরপর বিভিন্ন মহল ও সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে এ সময়সীমা এক মাস বাড়িয়ে ৩১ অক্টোবর পর্যন্ত করা হয়। আর এখন এই সময় আরও এক দফা বাড়িয়ে ৩০ নভেম্বর করা হলো। এনবিআর সূত্র জানায়, প্রথম দফায় একমাস সময় বাড়ানোর পর চলতি ২০০৭-০৮ কর বছরে ২২ লাখ টিআইএনধারী (কর শনাক্তকরণ নম্বর) করদাতার মধ্যে ২৮ অক্টোবর পর্যন্ত প্রায় আড়াই লাখ আয়কর রিটার্ন জমা দেন। আর গত বার পাঁচ লাখ ২৫ হাজার ৯৯৪ জনের কাছ থেকে কর জমা পড়েছিলো ২৫২ কোটি ১৪ লাখ টাকা। সেবারও এক দফা সময় বাড়ানো হয়েছিল। এবার গতবারের তুলনায় রিটার্ন কম জমা পড়ায় দুদফায় মেয়াদ বাড়ানো হলো। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআরএইচ/বিআর/এমএ/১১০০ ঘ.