ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধ ও স্বাধীনতাবিরোধী কর্মকাণ্ডের দায়ে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ন্যাপ (মোজাফফর)। দলটি নির্বাচনে ধর্মের ব্যবহার নিষিদ্ধেরও দাবি করেছে।
রোববার নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ শেষে দুপুরে ন্যাপের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক সাংবাদিকদের বলেন, "নিজামী-মুজাহিদই স্বাধীনতাবিরোধী, রাজাকার। এখানে সাফাই গাওয়ার কোনো সুযোগ নেই। আমরা সংবিধান অনুযায়ী তাদের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছি। একই সঙ্গে আমরা আদালতের প্রতীকটিও (দাঁড়িপাল্লা) বাদ দেওয়ার কথা বলেছি।"
নির্বাচনী আইন সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে ন্যাপ (মোজাফফর) নির্বাচন কমিশন কার্যালয়ে সংশ্লি
bdnews24