২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

রাজধানীর জিগাতলায় হাবিবুর রহমান শাহজাদা (৩০) নামের এক ব্যাবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহতের ব্যাবসায়ীক অংশীদার আমির খসরু বাবু জানান, শাহজাদা তার মোল্লা সালেক রোডের বাসার একটি কক্ষকে অফিস হিসেবে ব্যবহার করতেন। শনিবার সন্ধ্যায় ৭টার দিকে তার দুজনেই ওই বাসায় ছিলেন। তবে কে বা কারা শাহজাদাকে হত্যা করেছে তা জানেন না বলে দাবি করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2007, 05:32 PM

Updated : 26 Aug 2022, 08:50 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - রাজধানীর জিগাতলায় হাবিবুর রহমান শাহজাদা (৩০) নামের এক ব্যাবসায়ীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহতের ব্যাবসায়ীক অংশীদার আমির খসরু বাবু জানান, শাহজাদা তার মোল্লা সালেক রোডের বাসার একটি কক্ষকে অফিস হিসেবে ব্যবহার করতেন। শনিবার সন্ধ্যায় ৭টার দিকে তার দুজনেই ওই বাসায় ছিলেন। তবে কে বা কারা শাহজাদাকে হত্যা করেছে তা জানেন না বলে দাবি করেছেন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বাবু সাংবাদিকদের বলেন, "শাহজাদার পরিবার ঈদে টাঙ্গাইলে গ্রামের বাড়িতে গিয়ে এখনও ফেরেনি। সন্ধ্যায় ও যখন অফিসে বসে ছিল তখন আমি রান্নাঘরে। ৭টার দিকে হঠাৎ গুলির শব্দ পেয়ে রান্নাঘর থেকে দৌঁড়ে অফিসে ঢুকে শাহজাদা গুলিবিদ্ধ অবস্থায় মেঝেতে পড়ে আছে। এরপর স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাতে বলে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জানান, শাহজাদা মারা গেছে।" বাবু জানান, তারা দুজন গার্মেন্টস যন্ত্রাংশের ব্যবসা করেন। শাহজাদার সাত বছরের একটি ছেলে রয়েছে। ধানমণ্ডি থানার দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক সজল হোসেন জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল গেছে। তারা ফিরলে ঘটনার পুরো বিবরণ জানা যাবে। তখন এ বিষয়ে মামলা করা হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/২২০২ ঘ.