২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের আকার বাড়ানোর উপায় খোঁজা চলছে

উপদেষ্টা পরিষদের আকার বাড়ানোর বিষয়ে সরকারের চিন্তাভাবনা অব্যাহত রয়েছে। সংবিধান অক্ষুন্ন রেখে উপদেষ্টা পরিষদ বড় করার উপায় খুঁজতে সরকারের নীতিনির্ধারকরা সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2007, 02:40 PM

Updated : 26 Aug 2022, 08:50 PM

ঢাকা, ২৭ অক্টোবর, (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- উপদেষ্টা পরিষদের আকার বাড়ানোর বিষয়ে সরকারের চিন্তাভাবনা অব্যাহত রয়েছে। সংবিধান অক্ষুন্ন রেখে উপদেষ্টা পরিষদ বড় করার উপায় খুঁজতে সরকারের নীতিনির্ধারকরা সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেম শনিবার সাংবাদিকদের এ তথ্য দেন। সংবিধান অনুযায়ী একজন প্রধান উপদেষ্টা এবং ১০ জন উপদেষ্টার বাইরে যাওয়ার কোন সুযোগ নেই জানিয়ে ফাহিম মুনেম বলেন, "এখন আলোচনা করা হচ্ছে কীভাবে উপদেষ্টা পরিষদ বড় করা যায়। যাদের নেওয়া হবে তাদের কী নামে ডাকা হবে। তারা ফাইলে স্বাক্ষর করতে পারবেন কি না? তাদের পরামর্শ হিসেবে নেওয়া হলে সংবিধান লঙ্ঘন হবে কি না ?" প্রেস সচিব জানান, এর আগে সরকার এবিষয়ে জানতে চেয়ে ল'কমিশনের কাছে চিঠি দিয়েছিল। কমিশন জানিয়ে দিয়েছে ১০ জনের বেশি উপদেষ্টা নেওয়ার কোন সুযোগ সরকারের নেই। প্রশ্নের জবাবে তিনি আরও জানান, ১০ জনের বেশি উপদেষ্টা না নেওয়ার ব্যাপারে সংবিধানে এত স্পষ্টভাবে উল্লেখ করা রয়েছে যে, সরকার বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের কাছে ব্যাখ্যাও চাইতে পারছে না। তবে শনিবার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এ বিষয়ে কোন আলোচনা হয়নি বলে তিনি জানান। বর্তামন সরকার দায়িত্ব নেওয়ার কয়েক মাস পর থেকে উপদেষ্টা পরিষদের আকার বড় করার ব্যাপারে সরকার চিন্তাভাবনা করতে শুরু করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ এএইচডি-ইএইচবি/এমএইচবি/২০০৬ ঘ.