২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে গাড়ি চোর দলের দুই সদস্য গ্রেপ্তার

কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের হাবিবপুর গ্রাম থেকে শনিবার গাড়িচোর দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2007, 12:19 PM

Updated : 26 Aug 2022, 08:50 PM

কোম্পানীগঞ্জ (নোয়াখালী), অক্টোবর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের হাবিবপুর গ্রাম থেকে শনিবার গাড়িচোর দলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা রাজধানীর খিলগাঁও থানা থেকে একটি গাড়ি চুরি করে বলে পুলিশ জানায়। ওই থানা পুলিশেরই একটি দল এ গ্রেপ্তার অভিযান চালায়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, সিরাজপুর ইউনিয়নের শ্রীপদ্দী গ্রামের আমিন উল্যাহ (২৫) ও হাবিবপুর গ্রামের আবু তাহের (২৭)। চট্টগ্রামে গ্রেপ্তার তাদের অপর সহযোগী আবু সাঈদ বাবুলের স্বীকারোক্তি অনুযায়ী এ দুজনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়। খিলগাও থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন জানান, গত ১৩ সেপ্টেম্বর খিলগাওয়ের খিদমা হাসপাতালের সামনে থেকে মিডওয়ে পরিবহনের একটি বাস চুরি হয়। এতে সহায়তা করে ওই গাড়ির চালক বাবুল। ওই ঘটনায় থানায় মামলা হলে পুলিশ অভিযানে নামে। শনিবার সকালে চট্টগ্রাম থেকে বাবুলকে গ্রেপ্তার করা হয় বলে শাহাদাত হোসেন জানান। পরে তার দেয়া তথ্যে কোম্পানীগঞ্জের হাবিবপুর গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় আমিন ও তাহেরকে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/সংবাদদাতা/এমআই/১৮১৮ ঘ.