২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরের বছিলায় আগুনে ব্যাপক ক্ষতি

মোহাম্মদপুর থানার বছিলা মোড়ে শুক্রবার রাতে আগুনে ৩৭টি ছোট কাঁচাঘর ও ১৮টি ছোট দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2007, 10:29 AM

Updated : 26 Aug 2022, 08:50 PM

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মোহাম্মদপুর থানার বছিলা মোড়ে শুক্রবার রাতে আগুনে ৩৭টি ছোট কাঁচাঘর ও ১৮টি ছোট দোকান পুড়ে গেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবলী নোমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাত পৌনে ১টার দিকে একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত তা পাশের কয়েকটি দোচালা ঘরে ছড়িয়ে পড়ে। পরে দমকল কর্মীরা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিডিনিউজ টুয়েন্টিফোর/এলএইচ/এসএম/এসএনডি/১৬০০ ঘ.