ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিাফোর ডটকম) - সরকার চাইলে সংবিধান অনুযায়ী বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ১৯৭১ এর যুদ্ধাপরাধীদের বিচার শুরু করতে পারে। সেনা প্রধান চাইলে সামরিক ট্রাইব্যুনালেও তাদের বিচার করা সম্ভব। এ ছাড়া সাধারণ আইনেও ১৯৭১ এর যুদ্ধাপরাধীদের বিচার করা সম্ভব বলে জানিয়েছেন যুদ্ধাপরাধের বিচারের দাবিতে আন্দোলনরত নেতা-কর্মী ও শহীদ পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার আইন সংস্কার নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে কমিশন কার্যালয়ে সংলাপ শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেছিলেন, "দেশে কোনো স্বাধীনতাবিরোধী শক্তি নেই; যুদ্ধাপরাধীও নেই।"
তার এই বক্তব্যের পর দেশের শহীদ পরিবারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বিস্তারিত জানাচ্ছেন এহেছান লেনিন।
নতুন করে আলোচনায় উঠে আসা বহু প্রতীক্ষিত এই বিচারের দাবি নিয়ে এ সরকারের কোনো চিন্তা আছে কিনা জানতে চাইলে আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন কিছু বলতে রাজি হননি।
যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলনরত একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা শাহরিয়ার কবির বাংলাদেশের সংবিধানের ৪৭ এর ৩ অনুচ্ছেদ তুলে ধরে বলেন, "সরকার চাইলে বাংলাদেশের সংবিধানে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে যে বিধান রয়েছে সংবিধান অনুযায়ী বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করতে পারে।"
এ জন্য সংসদে আইন পাশ করার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।
১৯৭১ এর মুক্তিযুদ্ধে শাহরিয়ার কবিরের দুই ভাই শহীদ হয়েছিলেন।
যুদ্ধাপরাধীদের বিচার করার ব্যাপারে জেনারেল মইন উ আহমেদ এর একটি উক্তি উল্লেখ করে তিনি বলেন, "সেনা প্রধান চাইলে সামরিক ট্রাইব্যুনলেও তাদের বিচার করা সম্ভব।"
এ প্রসঙ্গে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান ও জাপানের যুদ্ধাপরাধীদের বিচারের কথা তুলে ধরে বলেন, "স
bdnews24