২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার 'অক্সিডেন্টাল-এশিয়া এনার্জি দুর্নীতির' প্রমাণ মেলেনি

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মাগুরছড়া গ্যাসক্ষেত্র ও অক্সিডেন্টাল ওয়েল অ্যান্ড গ্যাস করপোরেশন এবং ফুলবাড়ি কয়লাখনি এশিয়া এনার্জির কাছে লিজ দেওয়া সংক্রান্ত অভিযোগের বিষয়ে কোনো প্রমাণ পায়নি দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) সেগুনবাগিচা কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিং এ দুদক সচিব মো. মোখলেস উর রহমান বলেন, " প্রাথমিক অনুসন্ধানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মাগুরছড়া গ্যাসক্ষেত্র ও অক্সিডেন্টাল ওয়েল অ্যান্ড গ্যাস করপোরেশন সংক্রান্ত অভিযোগ প্রমাণ করার মত কোন তথ্য পাওয়া যায়নি বলে অনুসন্ধানকারী কর্মকর্তা তার প্রতিবেদনে উল্লেখ করেছেন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2007, 01:31 PM

Updated : 26 Aug 2022, 08:50 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম ) - সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মাগুরছড়া গ্যাসক্ষেত্র ও অক্সিডেন্টাল ওয়েল অ্যান্ড গ্যাস করপোরেশন এবং ফুলবাড়ি কয়লাখনি এশিয়া এনার্জির কাছে লিজ দেওয়া সংক্রান্ত অভিযোগের বিষয়ে কোনো প্রমাণ পায়নি দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) সেগুনবাগিচা কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিং এ দুদক সচিব মো. মোখলেস উর রহমান বলেন, " প্রাথমিক অনুসন্ধানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মাগুরছড়া গ্যাসক্ষেত্র ও অক্সিডেন্টাল ওয়েল অ্যান্ড গ্যাস করপোরেশন সংক্রান্ত অভিযোগ প্রমাণ করার মত কোন তথ্য পাওয়া যায়নি বলে অনুসন্ধানকারী কর্মকর্তা তার প্রতিবেদনে উল্লেখ করেছেন।" তিনি বলেন, "ফুলবাড়ি কয়লা খনি এশিয়া এনার্জির কাছে লিজ দেওয়ার বিষয়েও খালেদা জিয়ার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করার মত কোন তথ্য প্রাথমিক অনুসন্ধানে পাওয়া যায়নি বলে অনুসন্ধাকারী কর্মকর্তা তার প্রতিবেদনে উল্লেখ করেছেন।" এ দুটি বিষয়ে আরও অনুসন্ধানের সম্ভাবনা নেই বলে এক প্রশ্নের উত্তরে দুদক সচিব জানান। তবে খালেদা জিয়ার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগের ভিত্তিতে প্রাথমিক অনুসন্ধান করা হয়েছিল এবং কারা অভিযোগ করেছিল সে বিষয়ে কিছু বলতে পারেননি মোখলেস উর রহমান। ১৯৯৭ সালে সিলেট অঞ্চলের মাগুরছড়ায় অক্সিডেন্টালের পরিচালনাধীন গ্যাসক্ষেত্রে অগ্নিকাণ্ড ঘটে। এতে সরকারি হিসেবে প্রায় সাড়ে ৬০০ কোটি ডলার ক্ষতি হয়। দিনাজপুরের ফুলবাড়িতে কয়লা উত্তোলনের জন্য এশিয়া এনার্জি ১৯৯৮ সালে দায়িত্ব পায়। তারা উন্মুক্ত খনন পদ্ধতিতে কয়লা উত্তোলন করতে চাইলে পরিবেশ ঝুঁকিসহ নানা কারণে ওই এলাকার মানুষ বাধা দেয়। এ নিয়ে গত বছর আগস্টে আন্দোলন হলে নিরাপত্তাবাহিনীর গুলিতে কয়েকজন নিহত হন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইএম/এমএসবি/এমআই/১৯২৪ ঘ.