ভারতে অবস্থানরত বাংলাদেশি সন্ত্রাসীদের ফেরত পাঠানো অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক আশিস কুমার মিত্র। তিনি বলেছেন, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ১০ থেকে ১২ জন সন্ত্রাসীকে শিগগিরই বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে। বিএসএফ মহাপরিচালক বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরীর সঙ্গে দেখা করেন। সাক্ষাত শেষে আশিস কুমার সাংবাদিকদের বলেন, "ভারতে অবস্থানরত যেসব বাংলাদেশি সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা আছে তাদের ফেরত পাঠানো হবে। এ ধরনের ১০/১২ জনের একটি তালিকা ভারত সরকারের বিবেচনায় আছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে তাদের দেশে ফেরত পাঠানো হবে।"