২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর ফাঁকির মামলায় হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

কর ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর মামলায় সাবেক চিফ হুইপ শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আবুল হাসনাত আবদুল্লাহ বর্তমানে পলাতক রয়েছেন। বৃহস্পতিবার ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে ঢাকা কর অঞ্চল-১ ও কর সার্কেল-৮ এর সহকারি কর কমিশনার মো. সফিউল আজম বাদী হয়ে এ মামলা করেন। বিচারক মো. আজিজুল হক বাদীর জবানবন্দী গ্রহণ করে মামলাটি আমলে নিয়ে অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2007, 11:59 AM

Updated : 26 Aug 2022, 08:50 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- কর ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর মামলায় সাবেক চিফ হুইপ শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আবুল হাসনাত আবদুল্লাহ বর্তমানে পলাতক রয়েছেন। বৃহস্পতিবার ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে ঢাকা কর অঞ্চল-১ ও কর সার্কেল-৮ এর সহকারি কর কমিশনার মো. সফিউল আজম বাদী হয়ে এ মামলা করেন। বিচারক মো. আজিজুল হক বাদীর জবানবন্দী গ্রহণ করে মামলাটি আমলে নিয়ে অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। মামলার আরজিতে বলা হয়, আবুল হাসনাত আবদুল্লাহ 'প্রোডেনসিয়াল টেক্সটাইল লি:' এর চেয়ারম্যান এবং কান্তা করপোরেশন (প্রা:) লি: এর উপদেষ্টা। তিনি ২০০২-২০০৩, ২০০৩-২০০৪ কর বর্ষে প্রদর্শনযোগ্য আয় থাকা সত্ত্বেও আয়কর রিটার্ণ দাখিল করেননি। এ ছাড়া ২০০৪-২০০৭ পর্যন্ত মোট তিনটি কর বর্ষে দাখিল করা সম্পদ ও দায়বিবরনীতে ১৯৯৫ সালে ৩০ লাখ টাকায় কেনা ঢাকার লেক সার্কাস এলাকার বাড়ি প্রদর্শন করলেও এর সংঙ্গে সংযুক্ত ৫ তলা অংশের নির্মাণ বিনিয়োগ প্রদর্শন করেননি। আরজিতে আরো বলা হয়, আবুল হাসনাত আবদুল্লাহ ওই তিনটি কর বর্ষে দাখিল করা পরিসম্পদ, দায় ও ব্যয় বিবরণীতে ৪ লাখ ১২ হাজার টাকার আসবাব পত্রের তথ্য গোপন করেছেন। এছাড়াও বরিশালে সোনালী ব্যাংক কর্পোরেট শাখায় লকারে রাখা ৩৯ হাজার মার্কিন ডলার, ৪০ ভরি স্বর্ণালঙ্কারের তথ্যও বিবরণীতে প্রদর্শন করেননি। ওই করবর্ষ গুলোতে তিনি তার বাড়ি ভাড়া প্রাপ্ত আয়ের তথ্যও গোপন করে ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের বর্ণিত অপরাধ করেছেন বলে আরজিতে বলা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/জিএনএ/১৭৫১ ঘ.