পঞ্চগড়, অক্টোবর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পঞ্চগড়ে বুধবার গভীর রাতে একটি কষ্টি পাথরের বেদী উদ্ধার করেছে বিডিআর।
পঞ্চগড় ২৫ রাইফেল ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর শেখ ফরিদ জানান, দেবীগঞ্জ উপজেলার মাটিয়া পাড়া গ্রাম থেকে কষ্টি পাথরের তৈরি মূর্তি রাখার বেদীটি উদ্ধার করা হয়। এটি মাটির প্রলেপ দিয়ে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছিল।
৮২ কেজি ওজনের কষ্টি পাথরটির দাম আনুমানিক ৮২ লাখ টাকা বলে জানিয়েছেন মেজর শেখ ফরিদ।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/১৭৪০ ঘ.
bdnews24