অক্টোবর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বিশ্বের নতুন প্রজন্মের মাদকসেবীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে 'আইস' নামের আরেক মাদক দ্রব্য। বরফের মতো সাদা ও দানাদার এ মাদক হচ্ছে 'ক্রিস্টাল মেথামফেটামাইন হাইড্রোক্লোরাইড' নামের এক রাসায়নিক পদার্থ। তীব্র উত্তেজনা সৃষ্টিকারী এ মাদক গ্রহণের পর শারীর আকাক্সক্ষাসহ বেড়ে যায় মস্তিস্কের তথ্য আদান-প্রদান ক্ষমতা। 'স্পিড' নামে পরিচিত আরেক মাদক 'গুঁড়ো মেথামফিটামাইন' এর চেয়ে এটি আরও বেশি আসক্তি সৃষ্টি করতে সক্ষম।
'আইস' ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের মাদকসেবীদের কাছে এটি এখন "শাবু, ক্রিস্টাল, ক্রিস্টাল মেথ, মেথ, ডি-মেথ, বাতু, টিনা, গ্লাস" প্রভৃতি নামে পরিচিত।
প্রতি গ্রাম ড্রাগ 'আইস' এর এখনকার বাজারদর কমপক্ষে ২০০ ডলার করে।
সাধারণত কাঁচের পাইপের মধ্যে 'আইস' রেখে বাইরে থেকে লাইটারের আগুন দিয়ে তাতে তাপ দিয়ে তার থেকে হওয়া বাষ্প নাক বা মুখ দিয়ে টেনে নেয় মাদকসেবীরা। বিকল্প হিসাবে কোনো এলুমিনিয়ামের পাত্রে রেখে তার নীচে তাপ দিয়েও পাইপের মাধ্যমে সেবন করে থাকে তারা। তাছাড়া ইনজেকশন এবং মলনালীর মাধ্যমে শরীরে ঢুকিয়েও এ নেশা করছে অনেকে।
আইস গ্রহণের পর এর তীব্র নেশা ৮ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত থাকে বলে জানা গেছে। এসময় গ্রহণকারী ব্যক্তি ব্যাপক উত্তেজনা, আনন্দজনক অবস্থা, সতর্কতা, চরম দৈহিক আকাক্সক্ষা, শক্তি, অনিদ্রা, ক্ষুধামন্দা এবং নিজেকে বড় মাপের কোনো লোক হিসাবে মনে করতে থাকে।
দীর্ঘ মেয়াদে এর রয়েছে ভয়াবহ পার্শ
bdnews24