জয়পুরহাট, অক্টোবর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের ক্ষেতলাল থানা পুলিশ বুধবার রাতে অজ্ঞান পার্টির চার সদস্যকে গ্রেপ্তার করেছে।
ক্ষেতলাল থানার উপ পরিদর্শক নূর হোসেন জানান, গ্রেপ্তার হওয়া চারজন দীর্ঘদিন ধরে বিভিন্ন খাদ্যদ্রব্যের সঙ্গে নেশদ্রব্য মিশিয়ে লোকজনদের সংজ্ঞাহীন করে সর্বস্ব লুট করত। বুধবার রাতে এক ভ্যান চালককে অজ্ঞান করার সময় স্থানীয় জনতার সহায়তায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো জেলা সদরের দাদরা জৈন্তীগ্রামের আনোয়ার হোসেন (৩০), গোলজার হোসেন বাবু (২৮), ক্ষেতলাল উপজেলার উত্তর জিয়াপুর গ্রামের মালেকা বিবি (২৮) ও সাদ্দাম হোসেন (২২)।
অন্যদিকে, পুলিশ সুপার শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ক্ষেতলাল উপজেলার শালবন গ্রামের কমিউনিটি ক্লিনিকের পাশের ধানক্ষেত থেকে বুধবার রাতে পরিত্যক্ত অবস্থায় একটি শার্টার গান উদ্ধার করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৪২৭ ঘ.
bdnews24