২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিক গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে দৈনিক সমকালের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি মো. নুরুল আজমকে বুধবার গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তিনি একইসঙ্গে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এ খন্ডকালীন সংবাদ সরবরাহ করতেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2007, 05:51 PM

Updated : 26 Aug 2022, 08:49 PM

ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চাঁদাবাজির অভিযোগে দৈনিক সমকালের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি মো. নুরুল আজমকে বুধবার গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তিনি একইসঙ্গে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এ খন্ডকালীন সংবাদ সরবরাহ করতেন। এ বিষয়ে ঢাকা থেকে টেলিফোনে যোগাযোগ করা হলে ইত্তেফাকের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি তরুণ ভট্টাচার্য বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, পৌর কমিশনার আনোয়ার হোসেনের দায়ের করা চাঁদাবাজির অভিযোগে বুধবার বেলা সাড়ে ৩টার দিকে যৌথবাহিনী শহরের আদালত সড়কের বাসা থেকে নুরুল আজমকে আটক করে থানায় নিয়ে যায়। আনোয়ার হোসেনের অভিযোগে বলা হয়েছে, চাঁদা দিতে অস্বীকার করায় স