২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহানগর প্রভাতী দুর্ঘটনায় ৪ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

দায়িত্বে অবহেলার অভিযোগে রেলওয়ের চট্টগ্রাম জোনের ৪ কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার যোগাযোগ মন্ত্রণালয় থেকে তাদের বরখাস্তের আদেশ জারি করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2007, 03:03 PM

Updated : 26 Aug 2022, 08:49 PM

ঢাকা,২৪ অক্টোবর,(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--দায়িত্বে অবহেলার অভিযোগে রেলওয়ের চট্টগ্রাম জোনের ৪ কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার যোগাযোগ মন্ত্রণালয় থেকে তাদের বরখাস্তের আদেশ জারি করা হয়। ঈদের আগে ১৩ অক্টোবর ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তনগর ট্রেন মহানগর প্রভাতী দুর্ঘটনায় এসব কর্মকর্তার দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে। রেলওয়ের মহাপরিচালক মো: বেলায়েত হোসেন বুধবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "দায়িত্বে অবহেলার কারণে যোগাযোগ মন্ত্রণালয় ৪ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে।" কর্মকর্তা ৪ জন হলেন, চট্টগ্রামের বিভাগীয় প্রকৌশলী-১ আবদুল জলিল, ফেনীর সহকারী প্রকৌশলী আয়েত আলী, চিনকি আস্তানার সিনিয়র উপ-সহকারি প্রকৌশলী মো. গোলাম মোস্তফা এবং চিনকি আস্তানার সিনিয়র উপ-সহকারি প্রকৌশলী ( ট্রেন একজামিনার) আবদুল হালিম। ট্রেন দুর্ঘটনার পর যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্মসচিবের (প্রশাসন) নেতৃত্বে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এই কমিটি রিপোর্ট জমা দেয়ার পর বুধবার চার কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/আরএআর/এসকে/২০৫৬ঘ.