নাটোর, অক্টোবর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - হেরোইন রাখার অপরাধে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
নাটোর জেলা ও দায়রা জজ আব্দুস সামাদ বুধবার এ দণ্ডাদেশ।
দণ্ডপ্রাপ্তরা হচ্ছে, জামালপুর জেলা সদরের কাচারীপাড়া মহল্লার আলাল উদ্দিনের ছেলে গেদা (২৮) ও মাদারগঞ্জ থানার বাকুরচড় গ্রামের গোলাপ উদ্দিনের ছেলে তৈয়ব আলী (৩২)। রায়ের সময় দুজনই আদালতে উপস্থিত ছিলেন।
২০০৫ সালের ২৭ জুন নাটোরের তকিয়াঢালান এলাকায় রাজশাহীগামী একটি বাসে তল্লাশি চালিয়ে গেদা ও তৈয়বের পকেট থেকে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
ওই ঘটনায় অধিদপ্তরের নাটোর সার্কেলের উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম বাদি হয়ে মামলাটি করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭২৭ ঘ.
bdnews24