২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০১০ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ৫ হাজার মেগাওয়াট করার তাগিদ

বিদ্যুৎ খাতের উন্নয়ন সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে ২০১০ সালের মধ্যে বিদ্যুতের উৎপাদন আরও আটশ মেগাওয়াট বাড়িয়ে পাঁচ হাজার মেগাওয়াটে উন্নীত করার তাগিদ দেওয়া হয়েছে। এজন্য দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করাসহ দেশীয় পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের পরামর্শ দিয়েছে কমিটি। জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা তপন চৌধুরীর সভাপতিত্বে বুধবার সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে কমিটির সভা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2007, 10:28 AM

Updated : 26 Aug 2022, 08:49 PM

ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ খাতের উন্নয়ন সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে ২০১০ সালের মধ্যে বিদ্যুতের উৎপাদন আরও আটশ মেগাওয়াট বাড়িয়ে পাঁচ হাজার মেগাওয়াটে উন্নীত করার তাগিদ দেওয়া হয়েছে। এজন্য দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করাসহ দেশীয় পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের পরামর্শ দিয়েছে কমিটি। জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা তপন চৌধুরীর সভাপতিত্বে বুধবার সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সভাকক্ষে কমিটির সভা হয়। এতে বিদ্যুৎ সচিব ড. ফাওজুল কবিরসহ পিডিবি, ডেসা, ডেসকো ও সুশীল সমাজের প্রতিনিধিরা যোগ দেন। পরে উপদেষ্টা তপন চৌধুরী জানান, দেশে বিদ্যুতের সঙ্কট নিরসনে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের বিষয়ে সভায় আলোচনা হয়েছে। সরকারি ও বেসরকারি উদ্যোগে নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ্িবষয়েও কথা হয়েছে। অন্যদিকে, এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন সাংবাদিকদের বলেন, দেশে এখন চাহিদার তুলনায় বিদ্যুতের উৎপাদন অনেক কম। বিদ্যুৎ সঙ্কটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। উৎপাদন না বাড়লে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা যাবে না। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এমআরএফ/এসএনডি/এমএ/১৬১৮ঘ.ু