২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাসা গার্মেন্টস অনির্দিষ্ট কালের জন্য বন্ধ

শ্রমিক অসন্তোষের মুখে তেজগাঁও'এর নাসা গার্মেন্টস অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দিয়েছে মালিক পক্ষ। বুধবার শ্রমিকরা গার্মেন্টসে এসে বন্ধের নোটিশ দেখে বাড়ি ফিরে গেছে। কথা বলার জন্য গার্মেন্টস এলাকায় মালিক বা শ্রমিক পক্ষের কাউকে পাওয়া যায়নি। আগাম নোটিশ ছাড়াই গার্মেন্টস বন্ধের ফলে অপ্রীতিকর ঘটনার আশংকায় এই এলাকায় পুলিশ বিডিআর এবং র‌্যাব মোতায়েন করা হয়েছে। শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, " আজ গার্মেন্টস বন্ধ করে দেয়ার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য পুলিশ বিডিআর ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2007, 08:58 AM

Updated : 26 Aug 2022, 08:49 PM

ঢাকা,২৪ অক্টোবর( বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- শ্রমিক অসন্তোষের মুখে তেজগাঁও'এর নাসা গার্মেন্টস অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দিয়েছে মালিক পক্ষ। বুধবার শ্রমিকরা গার্মেন্টসে এসে বন্ধের নোটিশ দেখে বাড়ি ফিরে গেছে। কথা বলার জন্য গার্মেন্টস এলাকায় মালিক বা শ্রমিক পক্ষের কাউকে পাওয়া যায়নি। আগাম নোটিশ ছাড়াই গার্মেন্টস বন্ধের ফলে অপ্রীতিকর ঘটনার আশংকায় এই এলাকায় পুলিশ বিডিআর এবং র‌্যাব মোতায়েন করা হয়েছে। শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, " আজ গার্মেন্টস বন্ধ করে দেয়ার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য পুলিশ বিডিআর ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।" এর আগে শ্রমিকদের বেতন ভাতা নিয়ে আন্দোলনের সময় মালিক পক্ষের মামলার কারণে পুলিশ কয়েক জন শ্রমিককে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে শ্রমিকরা ঈদের আগে থেকে আন্দোলন করে আসছে। এই আন্দোলনের ধারাবাহিকতায় ঈদের ছুটির পরও শ্রমিকরা কাজে যোগ দেয়নি। মঙ্গলবারও অধিকাংশ শ্রমিক নির্দিষ্ট সময়ে কাজে আসেনি। এ অবস্থায় বুধবার সকালে মালিক পক্ষ গার্মেন্টস অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দিয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ এল এইচ/এমএ/১৪৫০ঘ.