২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোকো শ্বাসতন্ত্রের প্রদাহে ভুগছেন

বঙ্গবন্ধু মেডিক্যালের প্রিজন সেলে চিকিৎসাধীন আরাফাত রহমান কোকো শ্বাসতন্ত্রের প্রদাহে ভুগছেন। মঙ্গলবার দুপুরে তার অবস্থা খারাপ হলে কিছুক্ষণ অক্সিজেন দেওয়া হয়। কারা উপ মহা-পরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী রাত ৯টায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন,'' কোকোর অবস্থা এই মূহুর্তে ভালো। তিনি এখন ঘুমাচ্ছেন। সুস্থ আছেন। তবে দুপুরে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে চিকিৎসকরা কিছুক্ষণের জন্য তাকে অক্সিজেন দিয়েছিলেন।''

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2007, 04:00 PM

Updated : 26 Aug 2022, 08:49 PM

ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু মেডিক্যালের প্রিজন সেলে চিকিৎসাধীন আরাফাত রহমান কোকো শ্বাসতন্ত্রের প্রদাহে ভুগছেন। মঙ্গলবার দুপুরে তার অবস্থা খারাপ হলে কিছুক্ষণ অক্সিজেন দেওয়া হয়। কারা উপ মহা-পরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী রাত ৯টায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন,'' কোকোর অবস্থা এই মূহুর্তে ভালো। তিনি এখন ঘুমাচ্ছেন। সুস্থ আছেন। তবে দুপুরে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে চিকিৎসকরা কিছুক্ষণের জন্য তাকে অক্সিজেন দিয়েছিলেন।'' প্রসঙ্গত, গত ৩ সেপ্টেম্বর যৌথ বাহিনী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার ছোট ছেলে কোকোকে ঢাকা সেনানিবাস এলাকার বাসা থেকে আটক করে। গ্যাটকো দূর্নীতি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। কোকো ৬ সেপ্টেম্বর থেকে একটানা হাসপাতালে আছেন। তাকে প্রথমে হৃদরোগ বিভাগে ভর্তি করা হয় এবং পরে প্রিজন সেলে স্থানান্তর করা হয়। কোকোর চিকিৎসায় একটি মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছিল। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/এসকে/২১৫১ঘ.